Saturday, June 11, 2022

পাথুরে বোধনের কান্না শুনি কাশবনে



পাথুরে বোধনের কান্না শুনি কাশবনে

দীপংকর রায়‌

উৎসর্গ : দীপ্তিশিখা দাস


১.
অনেকটা দূর থেকে এই হেমন্তকে
মিলিয়ে নিতে চেয়েছি বলেই
অনেক বিপন্নতার কোলে
মাথা পেতে দেওয়া ;


বিশ্রাম চেয়েছিলে 
যেখানে 
সেখানেও কপটতার শিকার সবটা---- ?


সেই রহস্যময় হাসি 
চেন নি ।
চেন নি অভ্যাসকে ব্যবহার ক'রে যে ষড়যন্ত্র রচিত ;----


প্রকাশের মধ্যে যে শান্তি 
তাকেও এমন ভাবে 
 ব্যবহার করা যায় ?


মন খুলে বলতে চেয়েছো বলেই ,
গোপন কর নি কিছুই;
যদিও প্রবৃত্তিকে সংযত করাও অন্যায় 
আর এই দেখাই 
তাকে আলাদা করলো -----

যদি তাই হয় 
তাহলে আবারও সে ,
সেই অভ্যাসের গগন-ফাটানো চিৎকারের 
সঙ্গেই গলা মেলাও 
যতোই আসুক বিপন্নতা ;-----


আচ্ছা , সেখানেও কি তুমিই----- ?
না হলে এই হেমন্তে তার কথা মনে পড়বে 
                    কেন ?!

যে অনেক দূরে -----


দূর সংক্ষিপ্ত করে দেয় আজও
এই আশ্বিনের শেষ- 
                      দুপুর 


তাই তো , তারই ছায়ায়  মাথা পেতে থাকি কিছুক্ষন , 
বিশ্রাম চেয়েছিলাম বলেই               ‌            
সব প্রতিবন্ধকতা ভেঙে তাকেই অনুভব করি ----






ছবি : দীপ্তিশিখা দাস


No comments:

Post a Comment

পাথুরে বোধনের কান্না শুনি কাশবনে

পাথুরে বোধনের কান্না শুনি কাশবনে দীপংকর রায়‌ উৎসর্গ : দীপ্তিশিখা দাস ১৬৩. একটিকেই চিনি, দুদিকে প্রসস্ত সকালের অন্ধকার যার... নৈঃশব্দ সেই ঘু...